1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আশাশুনিতে ডাব্লিউএফপি’র অর্থায়নে ও সুশীলনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে সড়ক নির্মাণে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ লাঘব।

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

আশাশুনিতে ডব্লিউএফপি’র অর্থায়নে ও সুশীলনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  বাস্তবায়নে সড়ক নির্মানে এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব

স্টাফ রিপোর্টার – আশাশুনি, সাতক্ষীরা।

প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ এবার লাঘব হতে চলেছে, একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি সংস্কার করার দাবী দীর্ঘদিনের, এবার তা পূরণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত। সরেজমিনে গিয়ে জানাযায়,সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র অর্থায়নে নির্মাণাধীন  শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত সড়ক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এবং বেসরকারি এনজিও ‘সুশীলন’এর বাস্তবায়নে রাস্তার কাজটি হওয়ায় স্থানীয়রা অনেক খুশি। এলাকার অবসারপ্রপ্ত শিক্ষক লুৎফর রহমান, ব্রদেব মন্ডল,আবু সাইদ,আকিমুদ্দীন,মহাদেব  বলেন,শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় আমরা ঠিকাদারের নিকট থেকে শতভাগ কাজ বুঝে নিতে পারছি।আমাদের কলিমাখালি,কালিকাপুর, কাঁকড়া বুনিয়,নছিমাবাদ,বালিয়াখালিসহ কয়েক গ্রামের  হাজার, হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এইটা,কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে চলারও অবস্থায় ছিলো না। বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বৃদ্ধ মানুষ বাহিরে বের হতে পারতো না।কেউ অসুস্থ হলে সময়মত হাসপাতালে নেওয়া সম্ভব হতো না ফলে সময়মত চিকিৎসা করতে না পারায় অনেকের মৃত্যুবরণ করতে হয়েছে। গত কয়েক দিন আগেও একজনকে সময়মত হাসপাতালে নিতে না পারায় সে মৃত্যুবরণ করেছে। আমরা এই রাস্তাটি সংস্কার করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও সুশীলন এনজিও-র বাস্তবায়নে রাস্তাটির ইটের সলিং হওয়ায় আমাদের দীর্ঘদিনে সীমাহীন দুর্ভোগ লাঘব হতে চলেছে। আমরা এলাকাবাসী সার্বক্ষণিক দেখে শতভাগ কাজ বুঝে নিচ্ছি,কাজের মান নিয়ে আমাদের কোন প্রকার অভিযোগ নেই। স্থানীয় সূত্রে জানা যায়, কলিমাখালী ৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লুৎফর রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৪৬ লাখ ২৫ হাজার ৬৫ টাকা ব্যয়ে ৭২০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলেও এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এলজিইডি।আশাশুনি উপজেলা এলজিইডি প্রকৌশলী অনিন্দ্য দেব বলেন, এটি ডব্লিউএফপি’ প্রকল্প—এলজিইডির দায়িত্ব শুধু কাজের মান তদারকি করা আমার অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছে সিডিউল মেনে ঠিকাদার কাজ করছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, আমি এলাকায় গিয়ে  দেখেছি কাজের মান নিয়ে এলাকাবাসীদের কোন অভিযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost