1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে প্রচারণায় এনসিপি – শিবির নেতার উপর হামলা

  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ টাইম ভিউ

কিশোরগঞ্জে প্রচারণায় এনসিপি-শিবির নেতার ওপর হামলা।

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান

কিশোরগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের ‘রিকশা’ প্রতীকের নির্বাচনি প্রচারণাকালে এনসিপি ও ছাত্রশিবিরের নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীদের দাবি, বিকেলে সুবিচারের মোড়ে প্রচারণা চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেজবাউল হক খোকা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান খসরু, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, ইউনিয়ন বিএনপি নেতা নূর আলম ও যুবদল নেতা তানভীর মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় লিফলেট ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, ‘ধানের শীষ’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।তবে অভিযুক্ত গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভৈরব দুর্জয় মোড়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলি আহসান মুজাহিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost