1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

কোকো কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আমির হামজা ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা।

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯১ টাইম ভিউ

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জামায়াত নেতা আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। তার ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।ফেসবুক স্ট্যাটাসে বিএনপি নেতা পপপু লেখেন,“জামায়াত নেতা আমির হামজা তার বিকৃত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”এই স্ট্যাটাস প্রকাশের পরপরই ঝিনাইদহসহ আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পোস্টটির মন্তব্য ঘরে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী সমর্থন জানিয়ে মন্তব্য করেন এবং আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানান।বিএনপি নেতারা মন্তব্যে বলেন, মরহুম আরাফাত রহমান কোকো শুধু একটি রাজনৈতিক পরিবারের সন্তানই নন, তিনি দেশের ক্রীড়াঙ্গনের একজন সম্মানিত সংগঠক ছিলেন। তার মৃত্যু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং জাতির জন্য অপমানজনক।একাধিক বিএনপি নেতা অভিযোগ করেন, জামায়াত নেতা মুফতি আমির হামজা পরিকল্পিতভাবে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।ঝিনাইদহ জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“মরহুম কোকোকে নিয়ে কটূক্তি শুধু বিএনপি নয়, পুরো জাতির অনুভূতিতে আঘাত। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আমির হামজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত নেতা মুফতি আমির হামজার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost