1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের তেল নিয়ে ভেলকিবাজি: ভোগান্তিতে সাধারণ মানুষ।

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ টাইম ভিউ

ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: ভোগান্তিতে সাধারণ মানুষ

মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে দীর্ঘ কয়েকদিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার অন্যান্য পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও রহস্যজনক কারণে রানীগঞ্জের এই পাম্পটিতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে পেট্রোল মিলছে না। ভুক্তভোগীদের অভিযোগ, এটি পাম্প মালিকের পরিকল্পিত ‘তেল নিয়ে ভেলকিবাজি’।সরেজমিনে দেখা যায়, উপজেলার তিনটি পাম্পে নিয়মিত পেট্রোল সরবরাহ করা হচ্ছে এবং সেখানে কোনো সংকট নেই। অথচ রানীগঞ্জের নওরিন ফিলিং স্টেশনে এপ্রিলের শুরু থেকে আজ (৮ মার্চ) পর্যন্ত কোনো পেট্রোল আসেনি। এতে করে রানীগঞ্জ ও আশপাশের এলাকার শত শত মোটরসাইকেল চালক এবং ছোট যানবাহন মালিকরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের অনেক দূর গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।পেট্রোল সরবরাহ বন্ধের কারণ জানতে ফিলিং স্টেশনের মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এক বিচিত্র অজুহাত দাঁড় করান। মালিক জানান, “ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তেল বিতরণ করার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা রানীগঞ্জের পাম্পে তেল সরবরাহ করছি না।”মালিকের এমন দাবিকে ‘হাস্যকর’ ও ‘অজুহাত’ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। স্থানীয়দের প্রশ্ন, ঘোড়াঘাটের অন্যান্য পাম্পে যদি নিরাপত্তা ঝুঁকি না থাকে, তবে শুধু রানীগঞ্জেই কেন এই সমস্যা। যদি সত্যিই নিরাপত্তা ঝুঁকি থাকে, তবে প্রশাসনকে জানানো হয়নি কেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। নিরাপত্তার দোহাই দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা কি কোনো বৈধ সমাধান হতে পারে।এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এবং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost