1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ঝিনাইদহে ৮৬ টি হারানো স্মার্টফোন উদ্ধার। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬০ টাইম ভিউ

ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা

মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার সেলের তৎপরতায় হারানো ৮৬টি স্মার্টফোন ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের এই সফল অভিযানে ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের ছোঁয়া ফিরে এসেছে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উদ্ধার পাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মোসফেকুর রহমান, জেলা পুলিশের সাইবার সেলের চৌকস সদস্যবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ মোবাইল হারানো, চুরি কিংবা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জানিয়ে আসছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং, কল ডিটেইলস অ্যানালাইসিস এবং অনলাইন লেনদেন যাচাইয়ের মাধ্যমে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে সক্ষম হয়।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন বলেন,“বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি মোবাইল হারানো মানেই শুধু একটি যন্ত্র হারানো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত তথ্য, স্মৃতি ও আর্থিক নিরাপত্তা। জেলা পুলিশের সাইবার সেল সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন যেকোনো সাইবার অপরাধের শিকার হলে দ্রুত পুলিশের সহায়তা নেন, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমান বলেন,“সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”মোবাইল ও টাকা ফেরত পাওয়া একাধিক ভুক্তভোগী জানান, মোবাইল হারিয়ে তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় আবারও ফোন ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সবসময় মাঠে রয়েছে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে আরও জোরালো ভূমিকা পালন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost