1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ঝিনাহদহে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবক আটক।

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া একটি টিয়ার সেল, একটি সাউন্ড গ্রেনেড ও একটি ককটেলসহ রুবেল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উদয়পুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রুবেল হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেনাবাহিনীর বিশেষ দল সতর্কতার সঙ্গে সেগুলো জব্দ করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল হোসেন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক তৎপরতা ও অস্ত্রের গুঞ্জনে তারা আতঙ্কে ছিলেন। সেনাবাহিনীর এই অভিযানের পর তারা নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সেনাবাহিনীর অভিযানে আমরা স্বস্তি পেয়েছি। এলাকায় শান্ত পরিবেশ ফিরে আসছে।”এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্ত্রাসী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের উদয়পুরে এই সফল অভিযান পরিচালিত হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost