1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ টাইম ভিউ

আমি এমপি হতে পারলে পূর্বধলার প্রতিটি মানুষকে বুকে জায়গা দেবো”- আবু তাহের তালুকদার।

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেছেন, “আমি যদি আপনাদের ভোটে এমপি হতে হতে পারি, ইনশাল্লাহ পূর্বধলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেবো।”সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, আজও আছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি নেতা-কর্মীদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।আবু তাহের তালুকদার অভিযোগ করে বলেন, কিছু এলাকায় পরিকল্পিতভাবে টাকা-পয়সা বিতরণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামে গ্রামে পাহারা জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কেউ এমন অপতৎপরতায় জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা হেলিপ্যাড মাঠে জড়ো হন। সমাবেশ শুরুর আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।সমাবেশ শেষে একটি বিশাল মিছিল হেলিপ্যাড মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost