1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল।

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২ টাইম ভিউ

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল

হাকিবুল ইসলাম খোকন, আন্তর্জাতিক প্রতিনিধি যুক্তরাষ্ট্র

গত মঙ্গলবার,১৩ জানুয়ারি ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্ট হলে সম্প্রতি নিউইয়র্কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ এর স্মরণে তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক কাজল মাহমুদ এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিক এবং সমাজসেবক জয়নাল আবেদীনের যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে বন্ধুমহল এর পক্ষথেকে সৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক হেলাল মাহমুদ, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ”র সভাপতি রানা মোহাম্মদ আয়েস, রাজনৈতিক ও সমাজসেবক সোলায়মান আলী,রাজনীতিক জীবন সফিক,সমাজসেবক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক মীর নিজামুল হক,সংগঠক এইচএম ইকবাল প্রমুখ ।অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফুর বহমান বাবু,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস,মোহাম্মদ আলী বাবু,বক্সার সেলিম,আকতার হোসেন কেনেডি,নুর বাবুল,কচি ও পনিরসহ শতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী, সাংবাদিক,কলামিস্ট,কবি এবং কমিউনিটির নেতৃবৃন্দ ।দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ এম মাহমুদ । অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গবন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এবং অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোদে আপ‍্যায়ন করা হয় ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost