বাগমারার বাসুপাড়ায় জামায়াত প্রার্থী ডা.আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা
বাগমারা প্রতিনিধি – মোঃ আলমগীর হোসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে।এরই ধারাবাহিকতায় সোমবার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকে রাত পর্যন্ত ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।পথসভাগুলোতে ডা.আব্দুল বারী বলেন,দেশ ও মানুষের কল্যাণে সৎ,যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।বাগমারার উন্নয়ন,ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।তিনি আরও বলেন,জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা,স্বাস্থ্যসেবা,কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে।গণসংযোগ ও পথসভায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।স্থানীয়রা জানান,শান্ত,ভদ্র ও শিক্ষিত প্রার্থী হিসেবে ডা.আব্দুল বারী এলাকায় ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে আরও জোরালো জনসমর্থন তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply