1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যালয়ে আগুন – ভাঙচুর।

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ টাইম ভিউ

বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যালয়ে আগুন-ভাঙচুর

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান দৈনিক খবর সবরকম।

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন।রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।এর জেরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীর অন্তত ২০ জন কর্মী আহত হন এবং তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান (শাকিল)-এর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় ও সীড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost