1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি: অনিন্দ্য ইসলাম অমিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ টাইম ভিউ

যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রতি: অমিতের

নিজস্ব প্রতিবেদক – মোঃ মিন্টু শেখ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচিত হতে পারলে যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণসহ এই অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পথসভায় তিনি এসব কথা বলেন।অমিত বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই অঞ্চলের মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তা যথেষ্ট নয়। ইনশাআল্লাহ, আমি সুযোগ পেলে যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবো।মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিগত দিনে এই এলাকায় মাদক ও চাঁদাবাজি বড় সমস্যা ছিল। আমার অবস্থান সবসময়ই এর বিপক্ষে। মাদক কারবারি বা চাঁদাবাজ যদি আমার পরিবার বা দলের সদস্যও হয়, তার সাথে কোনো আপস করা হবে না।বিসিক শিল্প নগরীর জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ১৭ বছরের অধিকার আদায়ের আন্দোলনের ফসল। এই অধিকারের জন্য আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, লাখ লাখ কর্মী মামলার শিকার হয়েছেন। তাই উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবলুসহ স্থানীয় নেতাকর্মীরা। পথসভায় এলাকাবাসী তাকে ফুল ছিটিয়ে ও মাল্যদান করে উষ্ণ অভ্যর্থনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost