সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে চার ইয়াবা ব্যবসায়ী আটক
সাতক্ষীরা শহর প্রতিনিধি।
২৬ জানুয়ারি ২০২৬, সোমবার বিকেল সাতক্ষীরার পৌরসভার গড়েরকান্দা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন স্থানীয়ভাবে পরিচিত ইয়াবা কারবারি মোছ. আনজু আরার তিন ছেলে – আজিজুল ইসলাম, আসিফ হোসেন ও আজমির হোসেন। এছাড়া একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মামুনকেও গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আনজু আরা তার ছেলেদের নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। পরে তাদের বাড়ি তল্লাশি করে ইয়াবা, গাঁজা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, এর আগেও ২০২৪ সালের আগস্টে যৌথ অভিযানে তারা ইয়াবাসহ ধরা পড়েছিল। এবারও উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ চারজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply