1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন আটক, বোর্ড বাজার থেকে গ্রেফতার -১

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ টাইম ভিউ

সেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন আটক, বোর্ড বাজার থেকে একজন গ্রেপ্তার।

মোঃ নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবারও রবিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে গাজীপুরের নিজ বাসা বোর্ড বাজার খাইলকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। হত্যার পরিকল্পনা, ঘটনার সময়কার ভূমিকা এবং পলাতক অন্য আসামিদের শনাক্তে জোরালো তদন্ত চলছে।উল্লেখ্য, কয়েকদিন আগে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মুসাব্বিরকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে হত্যা করে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদ জানায়।পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনে তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost