নাটোরের সিংড়ায় বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা হয়েছে।
মেহেরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি
বুধবার রাত ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে অধ্যাপক রেজাউল করিম (৫৩)কে গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।নিহত রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা বলে জানা গেছে।স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে কলমের কুমারপাড়ায় ধ্বস্তাধ্বস্তি ও চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানায়,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।এদিকে, রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় সিংড়া বাসষ্ট্যান্ডে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply