1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নরসিংদী -৪ আসনে নির্বাচনী আমেজ, মাঠে নেমেছেন প্রার্থীরা। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ টাইম ভিউ

নরসিংদী-৪ আসনে নির্বাচনী আমেজ, মাঠে নেমেছেন প্রার্থীরা

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী উপজেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার প্রথম দিন থেকেই মনোহরদী ও বেলাব উপজেলার পাড়া-মহল্লা, গ্রাম ও পৌর এলাকাজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।পাড়া-মহল্লা, হাট-বাজার, সড়ক ও বাইপাস—সবখানেই এখন একটাই আলোচনা: আগামী ১২ ফেব্রুয়ারির ভোট। পোস্টার, ব্যানার, মাইকিং আর প্রার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল চন্দনবাড়ী ইউনিয়নের মাওলানা মোজাফফর হোসেন ওরফে পাগলা মৌলভীর দরগাহ শরীফ, মৌলভীবাজারে কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।অন্যদিকে, নরসিংদী-৪ আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম চকমাধবী থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল্লাহ তার নানা শ্বশুর, বড় মির্জাপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামী আন্দোলন মনোহরদী উপজেলা শাখার প্রথম সভাপতি শাহ সূফী আকবর আলী (রহ.)-এর কবর জিয়ারত করে বড় মির্জাপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।এছাড়া অন্যান্য প্রার্থীরাও মাঠে নেমেছেন ব্যাপক প্রচারণায়। যদিও গতকাল বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই অনেক প্রার্থী অনানুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন।প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতীক, লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। সব মিলিয়ে নরসিংদী-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, বাড়ছে ভোটের উত্তাপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost