1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঝিনাইদহে সরকারি কর্মচারীদের তিন দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ।

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ টাইম ভিউ

নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঝিনাইদহে সরকারি কর্মচারীদের তিন দিনের অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ

মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবিতে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এ অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং নবম পে স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশের দাবি জানান। এ সময় তারা বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করার আহ্বান জানান।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা আর্থিক ও পেশাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে সুপারিশ প্রণয়ন করলেও তা বাস্তবায়নে অযৌক্তিক বিলম্বের কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দিন দিন বাড়ছে। দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান আরও অবনতির দিকে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে বারবার অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দাবি জানানো হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান কর্মচারী নেতারা।
কর্মসূচি চলাকালে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি ও জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও তারা জানান।
কর্মসূচি চলাকালে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও সরকারি প্রতিষ্ঠানে একই দাবিতে একযোগে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com