1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। পাহাড় কেটে ইটভাটায় মাটি সংগ্রহ, মোবাইল কোর্টের অভিযান। ঘোড়াঘাটে ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন। পাহাড় কেটে লেক তৈরির চেষ্টা, এক্সকেভেটর জব্দ। ঘোড়াঘাটের নওরিন ফিলিং স্টেশনের তেল নিয়ে ভেলকিবাজি: ভোগান্তিতে সাধারণ মানুষ। নেত্রকোনায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক। সীমান্ত দিয়ে আসছে মাদক, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। ঘুরেফিরে ১৬ থানায় একই ওসি সিন্ডিকেট। দৈনিক খবর সবরকম ঘোড়াঘাটে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু। দৈনিক খবর সবরকম নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে। দৈনিক খবর সবরকম।

নেত্রকোনায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক।

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫২ টাইম ভিউ

নেত্রকোনা জেলায় পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক।

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই এলাকার বাসিন্দা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার তানভীর আজান (১৭) কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে সে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বুধবার (৮ এপ্রিল) সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost