1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
Clıck – HD Porno İzle Sikiş Videoları যশোরে ইছালী ইউনিয়নে আইনের তোয়াক্কা না করে মাটি কাটার অভিযোগ ভূমিদস্যু মোস্তাফিজুরের বিরুদ্ধে। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান। ঝিনাইদহে সুইট হোটেলে অনুমোদনহীন মিষ্টি উৎপাদনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ঝিনাইদহে সার নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা বিক্রেতাদের মানববন্ধন। ঝিনাইদহে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন পিতা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঝিনাইদহে ইটভাটার সামনে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের। মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের গভীর শোক প্রকাশ। কাঠালিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ১০ হাজার টাকা দাবির অভিযোগ। শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ। দৈনিক খবর সবরকম

অবৈধ মাটি কাটায় যশোরে এক মেম্বারকে দেড় লাখ টাকা জরিমানা।

  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ

যশোরের বাঘারপাড়ায় অবৈধ মাটি কাটায় এক মেম্বারকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক – যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দমাহমুদপুর এলাকায় অভিযানে অবৈধ মাটি ব্যাবসায়ী হিসেবে পরিচিত দরাজহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম কাকন মেম্বারের অবৈধ কাজে ব্যবহৃত ট্রাক ও সরঞ্জাম জব্দ করা হয়।একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়।অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কাকন মেম্বার দীর্ঘ কয়েক বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৈয়দমাহমুদপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে ভৈরব নদ এবং তিন ফসলি জমির মাটি কেটে আসছিলেন। শক্তিশালী ড্রেজার মেশিন ও এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাওয়ায় এলাকার প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বহু আবাদি জমি গভীর গর্তে পরিণত করা হয়েছে। এতে পরিবেশ ও কৃষি চরম হুমকির মুখে পড়েছে।অভিযোগ রয়েছে, অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করে কাকন মেম্বার কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে এলাকাবাসী বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ সকালে আবারো মাটি কাটা শুরু করলে গ্রামবাসী একত্র হয়ে কাজ বন্ধে বাধা দেন এবং বিক্ষোভ শুরু করেন।উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ইউএনও ভূপালী সরকার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সরেজমিনে অবৈধ মাটি উত্তোলনের ভয়াবহ চিত্র দেখে তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কাকন মেম্বার ও তার সহযোগীরা পালিয়ে গেলেও অভিযান চলাকালে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।নিবার্হী কর্মকর্তা বলেন কাকন মেম্বারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে। এ সময় অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার জামালপুর গ্রামের শাহাবুদ্দিন (৪৫) ও তার ছেলে সজিব (২৫) কে আটক করা হয়।অভিযান শেষে নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে পরিবেশ ধ্বংস করার অধিকার কারো নেই। জনস্বার্থ ও আবাদি জমি রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost