1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার। ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দৈনিক খবর সবরকম। সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড।

মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের গভীর শোক প্রকাশ।

  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ

মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের গভীর শোক

মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের বাসিন্দা, পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রবীণ সদস্য (রুকন) জনাব আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলেছেন। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সজ্জন, পরোপকারী ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, আনোয়ার হোসেনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকের মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।আজ ২ ফেব্রুয়ারি, সোমবার মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এমপি অধ্যাপক মতিয়ার রহমান জানাজায় উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এ সময় মহেশপুর উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা—পবিত্র রমজানুল মোবারকের বরকতে তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com