1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন। জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম ঘোড়াঘাটে ট্যাপেন্টালসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার। দৈনিক খবর সবরকম দুর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড।

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ টাইম ভিউ

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক ১

মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের আসর থেকে ৯ জন এবং নিষিদ্ধ মাদক টাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পৌরশহরের শাহেবগঞ্জ চম্পাতলী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী এলাকার একটি আদিবাসী পল্লীর একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় সেখানে গোল হয়ে বসে অবৈধ মাদক ‘চুয়ানি’ সেবন করা অবস্থায় ৯ যুবককে হাতেনাতে আটক করা হয়।আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৯ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।একই রাতে পুলিশের অপর একটি অভিযানে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেনটাডলসহ আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে টাপেনটাডল মাদক হিসেবে ব্যবহৃত হওয়ায় এর ক্রয়-বিক্রয় ও বহন দণ্ডনীয় অপরাধ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযান প্রসঙ্গে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। এলাকায় মাদকের বিস্তার রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost