1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম ঘোড়াঘাটে ট্যাপেন্টালসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার। দৈনিক খবর সবরকম দুর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম সাবেক সচিবের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ। ঘোড়াঘাটে ট্রাক মাইক্রোবাসে সংঘর্ষে চালক নিহত,আহত ১০ সরকারের দেওয়া ছাগল বিক্রি নয়,লালন পালন করে সাবলম্বী হোন: সমাজকল্যাণ মন্ত্রী। মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। পাহাড় কেটে ইটভাটায় মাটি সংগ্রহ, মোবাইল কোর্টের অভিযান। ঘোড়াঘাটে ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

সরকারের দেওয়া ছাগল বিক্রি নয়,লালন পালন করে সাবলম্বী হোন: সমাজকল্যাণ মন্ত্রী।

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ টাইম ভিউ

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: সমাজকল্যাণ মন্ত্রী

মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার যে সহায়তা দিচ্ছে, তা কোনোভাবেই অপচয় বা বিক্রি করা যাবে না।শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল, গৃহনির্মাণ উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিতরণকৃত ছাগল প্রসঙ্গে মন্ত্রী উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “এই ছাগল আগামী দুই বছর আপনারা বিক্রি বা জবাই করতে পারবেন না। সরকারের উদ্দেশ্য হচ্ছে—ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়, যা লালন-পালন করলে অর্থনৈতিকভাবে আপনারাই লাভবান হবেন। এই ছাগল সরকার ফেরত নেবে না, এটা আপনাদেরই থাকবে।” তিনি আরও জানান, যদি কোনো ছাগল মারা যায়, তবে ১৫ দিনের মধ্যে ছবিসহ যোগাযোগ করলে পুনরায় ছাগল বিনিময়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।এলাকায় শৃঙ্খলা ফেরাতে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি করে বলেন, “ঘোড়াঘাট ও ওসমানপুরে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের সাথে সম্পৃক্ত আছেন—দয়া করে এসব বন্ধ করুন। বাস-ট্রাক বা দোকানপাট থেকে চাঁদা তোলা বন্ধ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। তখন দয়া করে আমাদের কাছে সুপারিশ করতে আসবেন না। ‘Hands off’—এখন থেকে কেউ এসব করবেন না।” মাদক ও অবৈধ ভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, “যৌথ বাহিনীর অপারেশন চললে দোষী-নির্দোষ সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সময় থাকতে সচেতন হোন এবং অপরাধীদের ধরিয়ে দিয়ে প্রশাসনকে সহায়তা করুন।”এলাকায় ট্রান্সফরমার চুরি রোধে জনসাধারণের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “চোর তো আর বিদেশ থেকে আসে না, চোর আপনার বাড়ির কাছেই থাকে। কোটি টাকা খরচ করেও উন্নয়ন টেকানো সম্ভব নয় যদি আপনারা চোরকে প্রতিরোধ না করেন। ভালো কাজ করতে হলে সত্য বলার সাহস রাখতে হবে।”বক্তব্যের শেষে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ৫৪ দিন হলেও নির্বাচনী ওয়াদা অনুযায়ী দ্রুত উন্নয়ন কাজ চলছে। রাস্তাঘাট, মসজিদ, মন্দির, গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পগুলো সারা বছরব্যাপী চলমান থাকবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং কয়েকশ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost