ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার
মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশি অভিযানে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বামনগড়া আধাটিকা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে বামনগড়া আধাটিকা গ্রামের জনৈক মো. জোবায়ের প্রধানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির ভেতর মাদক কেনাবেচা ও সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— বামনগড়া আধাটিকা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জোবায়ের প্রধান (৩০), মৃত আব্দুর রাজ্জাক প্রধানের ছেলে মো. হযরত আলী প্রধান (৩৮), মৃত আর্জন আলীর ছেলে মো. আবু হানিফ (২২), মোঃ ছাবদুলের ছেলে মো. আসাদুল ইসলাম (৩০), মোঃ জাহিদুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (৩০) এবং মৃত আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসান (২৯)। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।অভিযানকালে প্রধান আসামী জোবায়ের প্রধানের হেফাজত থেকে ৫০ পিস কমলা রঙের নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply