1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম ঘোড়াঘাটে ট্যাপেন্টালসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার। দৈনিক খবর সবরকম দুর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম সাবেক সচিবের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ। ঘোড়াঘাটে ট্রাক মাইক্রোবাসে সংঘর্ষে চালক নিহত,আহত ১০ সরকারের দেওয়া ছাগল বিক্রি নয়,লালন পালন করে সাবলম্বী হোন: সমাজকল্যাণ মন্ত্রী। মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। পাহাড় কেটে ইটভাটায় মাটি সংগ্রহ, মোবাইল কোর্টের অভিযান। ঘোড়াঘাটে ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

সাবেক সচিবের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ।

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ

ক্ষমতার দাপটে পবিত্র জমিতে থাবা—সচিবের বিরুদ্ধে মসজিদের জমি দখলের বিস্ফোরক অভিযোগ

মোঃআঃ কুদ্দুস, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল এলাকায় পশ্চিম সোহাগদল জামে মসজিদের জমি বেদখল এর অভিযোগ উঠেছে। মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের মসজিদের নামে দান করা প্রায় ৬ শতক জমি দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে।মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা জানান, মরহুম নুরুল আমিনের জীবদ্দশায় উক্ত জমি মসজিদের জন্য দান করার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ ফাইজুল আলম রানা ও মোঃ ফরিদুল আলম রনি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জানুয়ারিতে মসজিদের নামে জমিটি দানপত্রের মাধ্যমে হস্তান্তর করেন। দলিল নং ২২১, দলিলটি নেছারাবাদ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয়েছে ।তবে অভিযোগ উঠেছে, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সচিব এম শামসুল হক ওই জমির অবৈধ দখল নিয়ে সেখানে ‘মাতৃছায়া’ নামে একটি ৩ তলা (বসতঘর) ভবন নির্মাণ করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং মসজিদের সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে তারা সক্রিয় হন।এদিকে, জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি এম শামসুল হক বাদী হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহ ৪৭ জনের বিরুদ্ধে নেছারাবাদ সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৭/২০২৬ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।অভিযোগকারীরা আরও জানান, মামলা দায়েরের আগে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।অন্যদিকে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost