কাঁঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচগেট নির্মাণকাজ বন্ধ।
মোঃ আবুল কালাম বরিশাল বিভাগীয় প্রধান।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর একটি সুইচগেটের ঢালাই কাজ শুরু করা হয়। ইঞ্জিনিয়ারিং অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজটি চলছিল বলে জানা যায়।তবে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে না দিয়ে কাজ শুরুকরে আসলে। তাৎক্ষণিকভাবে কাজটি বন্ধ করে দেওয়া হয়। কেন কাজটি বন্ধ করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, প্রয়োজনীয় অনুমোদন বা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই কাজ বন্ধ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply