ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী ইটভাটার সামনে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
মোঃ:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ
বাবাকে খাবার পৌঁছে দিয়ে আর বাড়ি ফেরা হলো না হুসাইনের। ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী ইটভাটার সামনে খড়ি বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন হুসাইন নামের এক কিশোর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হুসাইন ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী গ্রামের রাববাড়িয়া এলাকার শাহিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, হুসাইনের বাবা স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো সোমবারও হুসাইন বাবার জন্য খাবার নিয়ে বাইসাইকেলে ইটভাটায় যান। খাবার দিয়ে ফেরার পথে ইটভাটার সামনের সড়কে পৌঁছালে একটি খড়ি বোঝাই দ্রুতগামী ট্রাক তাকে পেছন দিক থেকে চাপা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সাইকেলসহ হুসাইনকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের মাধ্যমে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।হুসাইনের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে এলাকাবাসীও মর্মাহত হয়ে পড়েন।স্থানীয়দের অভিযোগ, খড়িখালী ইটভাটা এলাকায় প্রতিদিন ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply