1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
একটি গুরুত্বপূর্ণ হাদীস। জামালপুরের শ্যামল চন্দ্র সাহার ক্ষমতার উৎস কোথায়, তদন্তের দাবি। বিএনপি – জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি – খলিলের স্বীকারোক্তি। ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল ইউএস সিনেটর প্রার্থীর। দৈনিক খবর সবরকম মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প। দৈনিক খবর সবরকম ৫০ বছরের মধ্যে নিউইয়র্কে সবচেয়ে বড় আবাসন প্রকল্প। দৈনিক খবর সবরকম আশুলিয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত। যশোর শহরের চারখাম্বা মোড়ে হঠাৎ বাজলো ৭ মার্চের ভাষণ। জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে ঔষধ সহ উপকরণ সামগ্রী বিতরণ। ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক। দৈনিক খবর সবরকম

যশোর শহরের চারখাম্বা মোড়ে হঠাৎ বাজলো ৭ মার্চের ভাষণ।

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯ টাইম ভিউ

যশোর শহরের চারখাম্বা মোড়ে হটাৎ বাজল ৭ মার্চের ভাষণ

নিজস্ব প্রতিবেদক – যশোর শহরের চারখাম্বা মোড়ে হটাৎ করে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। কে বা কারা এই মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর হ্যান্ড মাইক’ রাখা অবস্থায় দেখা গেছে। সেই মাইক থেকে ৭ মার্চের ভাষণটি বাজছিল। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই আশপাশে উৎসুক মানুষ ভিড় জমানো শুরু হয়,এবং বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।স্থানীয়রা জানান, মাইকটি সেখানে রেখে যাওয়ার সময় কাউকে সরাসরি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কোনো পক্ষ রাতের অন্ধকারে কৌশলে প্রাচীরের ওপর হ্যান্ড মাইকটি রেখে ভাষণ চালু করে দ্রুত সরে যায়,শহরের চারখাম্বা মোড়ের পয়েন্টে এমন রহস্যময় ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তবে খবর পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না, তা অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost