1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
ঝিনাইদহে দাম্পত্য ভাঙনের ক্রমবর্ধমান প্রবণতা: বাড়ছে সামাজিক উদ্বেগ। ঝিনাইদহে অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন। কালীগঞ্জে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ৪২ টাকা আত্মসাতের অভিযোগ। ড. মুহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার ঘোষণা। আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে কৃষক। যশোরে অবৈধ সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যশোরে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়।

যশোরে অবৈধ সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ টাইম ভিউ

যশোরের নরেন্দ্রপুর অবৈধ ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক – যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার খন্দকার পাড়ায় একটি অবৈধ ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে খন্দকার ইকরামুজ্জামানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ইকরামুজ্জামান পালিয়ে যান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।ইকরামুজ্জামান পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ভেজাল দস্তা সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, গ্রোয়িং লেখা খালি প্যাকেট এক বস্তা, ক্যালসিয়াম কার্বনেট (চুন) চার বস্তা, খোলা কাঁচামাল আনুমানিক ১০০ কেজি এবং সিমেন্ট তিন বস্তা।উদ্ধারকৃত সামগ্রী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost