1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যশোরে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার।

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ টাইম ভিউ

যশোর সদর উপজেলার দরগাহ এলাকায় বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক পাচারকারী গ্রেফতার

মোঃ হৃদয় হোসেন স্টাফ রিপোর্টার

যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা মু্ল্যের আধা কেজির বেশি (৫৮২ গ্রাম) ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।আটক আসামি হলেন, যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রউফ (৪২)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, অভিযানে ৫৮২ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ১০,৬৯০/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করা হয়।আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় উক্ত স্বর্ণের বার পাওয়া যায় যা, ভারতে পাচারের সময় বেনাপোলে স্ক্যানিং মেশিনে সনাক্ত করা সম্ভব হয় না।আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।আটককৃত স্বর্ণের মূল্য ১,৩০,২৫,১৬০/- টাকা ও ২টি মোবাইল এর মূল্য ২১,৫০০/- টাকা এবং নগদ ১০,৬৯০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৩০,৫৭,৩৫০/- (এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com