1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়।

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ টাইম ভিউ

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি- সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের মানবিক, স্বেচ্ছাসেবী ও অধিকার বঞ্চিত শিশুদের সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নগরের মোমিন রোডের সংগঠনের কার্যালয়ে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। এসময় তারা বলেন, চট্টগ্রামের সাহসী নেতৃত্বের উজ্জ্বল দুই সংগঠক মো কামাল উদ্দিন ও স ম জিয়াউর রহমান সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ায় সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন যেমন হবে তেমনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা বীরোচিত – উত্তরণ ঘটবে। তারা আরও বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে সাহসী নেতৃত্বের ভূমিকায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ একমতাবলম্বী হয়ে এগিয়ে এলে সফল হওয়া কোন কঠিন কিছু নয়। এসময় আরও উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, শিক্ষিকা পান্না আকতার, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। মতবিনিময় সভার শুরুতে তারা সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com