1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বমুখী দাম জনজীবনে বাড়ছে ভোগান্তি। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২১ টাইম ভিউ

গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বমুখী দাম জনজীবনে বাড়ছে ভোগান্তি।

মোঃ নজরুল ইসলাম- স্টাফ রিপোর্টার

বর্তমানে বাংলাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। প্রতিটি গ্যাস সিলিন্ডারের (১২ কেজি) বোতলে বিভিন্ন স্হানে পূর্বের বাজার মূল্য থেকে ৫০০ থেকে ৬০০ টাকা বৃদ্ধি পাওয়ায় রান্নার জ্বালানি হিসেবে গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরশীল পরিবারগুলো প্রতিনিয়ত এই মূল্যবৃদ্ধির ভোগান্তি অনুভব করছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, আমদানি ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার প্রধান কারণ। এসব কারণে ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বলে দাবি করছেন।এদিকে স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে যে বিষয়টি জানা যায়, গত একটি সপ্তাহে প্রতিটি গ্যাসের বোতলের দাম ৫০০ থেকে ৬০০ টাকা বৃদ্ধি পেয়েছে,আবার কোন কোন স্থানে তার থেকেও বেশি। স্থানীয়রা দাবি করেন, সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং সঠিক ভাবে না করার কারণেই এই বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে । এবং কিছু কিছু সিন্ডিকেট মহল এর ফায়দা নিচ্ছে।দাম বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। অনেক পরিবার রান্নার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে। এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে।স্থানীয় ভোক্তারা সরকারের কাছে গ্যাসের বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা এবং মূল্য স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো হলে এ সংকট কিছুটা হলেও কমানো সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com