1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ

রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৪ টা মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরের নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদককারবারী রাতের ঘন কুয়াশার মধ্য দিয়ে একটি বস্তা মাথায় নিয়ে আম বাগানের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি কর্তৃক উক্ত বস্তা হতে *ভারতীয় মদ-২৮ বোতন (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com