1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন। বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। দৈনিক খবর সবরকম যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রাজশাহীর বাগমারায় অবৈধ পুকুর খননে প্রশাসনের অভিযানে এক জনের কারাদণ্ড।

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ

রাজশাহীর বাগমারায় অবৈধ পুকুর খননের প্রশাসনের অভিযান একজনের কারাদণ্ড

মোঃ আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি 

রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মূল্যবান টপসয়েল কেটে নেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুই দফা অভিযান পরিচালনা করেছে।সোমবার (১২জানুয়ারি – ২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দফার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়,ফসলি জমিতে অনুমোদনহীনভাবে পুকুর খনন করে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের প্রস্তুতি চলছিল।তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়।ফলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় পুকুর খননে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) গাড়ি অকেজো করে দেওয়া হয়।অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর, বিগোপাড়া এলাকায় দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়।সেখানে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে টপসয়েল কাটার দায়ে শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামের রফিকুল ইসলামকে (৩৬) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান,ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়।টপসয়েল অপসারণের কারণে জমিতে ফসল উৎপাদন কমে যায়,সেচ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় এবং আশপাশের জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং খাদ্য উৎপাদনও হুমকির মুখে পড়ে।তিনি আরও বলেন,কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন এবং টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost