1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

বাগমারা শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ টাইম ভিউ

বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বাগমারা প্রতিনিধি  – মোঃ আলমগীর হোসেন।

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।এই অর্জন মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফসল।জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করা।বাগমারা উপজেলায় এবারের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) এম এম মাহমুদ হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬  উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই সাফল্যের সঙ্গে কৃতিত্বের সম্মান স্মারকও প্রদান করা হয়।শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস,সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।উপজেলা শিক্ষা কর্মকর্তারা এই প্রতিষ্ঠানের সাফল্যকে স্বাগত জানিয়ে বলেছেন, এ ধরনের অর্জন বাগমারার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে।ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ওয়ারেছ আলী জানান,এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও আরও ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।মাদ্রাসার এই সাফল্যে আমরা গর্বিত।শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন এভাবে এগিয়ে যায়, তখন দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com