1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির গ্রেপ্তার।

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ টাইম ভিউ

যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ১৫টি ককটেলসসহ গ্ৰেফতার

নিজস্ব প্রতিবেদক- যশোর।

যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে পিস্তল ও ১৫টি ককটেলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বাসার রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।আটক সাব্বির হোসেন (গোল্ডেন সাব্বির) যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মশিয়ার রহমান খোকনের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।র‍্যাব আরও জানায়,গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি যশোর অঞ্চলের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছেন র‍্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com