1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

সাতক্ষীরার তালায় ৭০ বোতল করেক্স সিরাপসহ মাদক কারবারি শংকর গ্রেফতার।

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ টাইম ভিউ

সাতক্ষীরার তালায় র‍্যাবের অভিযানে ৭০ বোতল করেক্স সিরাপসহ মাদক কারবারি শংকর গ্রেপ্তার

আক্তারুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি।

র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ৭০ বোতল করেক্স মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তালা উপজেলার বলরামপুর গ্রামের মাদক কারবারি শংকর মন্ডলকে।বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বলরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন শংকর মন্ডল (৩৫)–কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf এবং ২০ বোতল Wincerex কোডিন সিরাপ উদ্ধার করা হয়।পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শংকর মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। মোটরসাইকেলের ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ১০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করে র‍্যাব।র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকগুলোর লেবেলে ‘Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride’ উপাদানের উল্লেখ রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ।এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com