1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

সেনাবাহিনীর টহল গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ টাইম ভিউ

মহেশপুরে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষআহত ৪ সেনাসদস্য, ট্রাকচালক পলাতক

মো: মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন শেষে মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলেঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সেনাবাহিনীর গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়।দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে স্থানীয়দের সহায়তায় এবং অন্যান্য সেনাসদস্যদের উদ্যোগে আহত চারজন সেনাসদস্যকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান জানান, দুর্ঘটনায় আহত সেনাসদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সেনা ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহেশপুর–খালিশপুর সড়কে প্রায়ই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে নিয়মিত তদারকি ও গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com