1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

নেত্রকোনা জেলার পূর্বধলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড।

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ

নেত্রকোণা জেলার পূর্বধলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান

নেত্রকোনার পূর্বধলা উপজেলার রুক্কু মিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তাঁর স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে নেত্রকোনার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাসিন্দা।পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়ার সাথে ১০ বছর আগে বিয়ে হয় রুবিনার। তাঁদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁরা সপরিবারে গাজীপুরে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের এক মাস আগে রুবিনা পূর্বধলা থেকে কলমাকান্দায় বাবার বাড়িতে চলে যান।২০২১ সালের ১৪ মে ঈদের ছুটিতে রুক্কু মিয়া তাঁর সন্তানদের দেখতে শ্বশুরবাড়ি কলমাকান্দায় যান। সেদিন রাতেই পারিবারিক কলহের জেরে স্ত্রী রুবিনা আক্তার ঘুমন্ত স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন।পরদিন ১৫ মে পুলিশ বিছানা থেকে রুক্কু মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com