1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইয়ারুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ টাইম ভিউ

ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ

কলারোয়া উপজেলা প্রতিনিধি – সাতক্ষীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই সাত দফা ইস্তেহার প্রকাশ করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, তালা-কলারোয়ার মানুষ যদি তাকে বিজয়ী করে তাহলে তিনি এই এলাকার উন্নয়নে একটি কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করবেন যেখানে অত্র এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, আইনশৃংখলা, অর্থনীতিসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট এই আইনজীবী বলেন, কোন জেলায় ৮টি উপজেলা না থাকলে তাকে এ গ্রেডে উন্নীত করা যায় না। নানা বিবেচনায় সাতক্ষীরাকে এ গ্রেডের জেলা ঘোষণা দিলেও ভবিষ্যতে এটা ধরে রাখতে হলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করতেই হবে। সেজন্য আমার নির্বাচনী ইস্তেহারে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব দিয়েছি।বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার:১) পাটকেলঘাটা থানাকে পুর্নাঙ্গ উপজেলায় রূপদান করা২) তালা-কলারোয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সহজিকরণ করা।৩) সংসদীয় এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা এবং কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা। ৪) প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ৫) কৃষি ও শিল্পের বিকাশ এবং বেকার যুবকদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নেয়া।৬) এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া।৭) প্রতিটি জলাশয়, রাস্তা ও হাট-বাজারকে নয়নাভিরাম করে গড়ে তোলা এবং প্রতিটি ইউনিয়নে একটি করে পার্ক ও খেলার মাঠসহ শরীর চর্চা কেন্দ্র স্থাপন করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com