মনোহরদীতে গরু চোরের মহা উৎসব
মোঃ আঃ কুদ্দুস মনোহরদী উপজেলা প্রতিনিধি
ভয়ে মুখ খুলছেন না ভুক্তভোগীরা২৫ দিনে ১৮টি গরু ও ২টি খাশি চুরি । মনোহরদী উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গরু চুরির ঘটনা। গত ২৫ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে অন্তত ১৮টি গরু ও ২টি খাশি। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারি ও সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতকে বেছে নিয়ে সংঘবদ্ধ চোরচক্র গোপনে গোয়ালঘরে হানা দিচ্ছে। অনেক ক্ষেত্রে তালা ভেঙে, আবার কোথাও দড়ি কেটে গবাদিপশু নিয়ে যাচ্ছে চোরেরা। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলেও নিরাপত্তাহীনতার ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন,“সারাজীবনের সম্বল এক রাতেই শেষ হয়ে গেছে। থানায় জানিয়েছি, কিন্তু ভয়ে কারও সামনে কিছু বলতে পারছি না।”স্থানীয়দের অভিযোগ, নিয়মিত টহল ও কার্যকর নজরদারির অভাবে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।মনোহরদীতে গরু চুরি এখন যেন ‘মহা উৎসবে’ পরিণত হয়েছে—আর এই উৎসবের বলি হচ্ছেন নিরীহ খামারি ও দরিদ্র পরিবারগুলো।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply