1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

ধানের শীষের পক্ষে ঝিনাইদহে টানা গনসংযোগ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির নেতাকর্মীরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ টাইম ভিউ

ধানের শীষের পক্ষে ঝিনাইদহে টানা গণসংযোগ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির নেতাকর্মীরা

মো: মিল্টন হোসেন জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঝিনাইদহে জোরদার গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং ভোট প্রার্থনা করছেন।রোববার শহরের একাধিক ওয়ার্ডে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে সরাসরি মাঠে নেমে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির অন্যতম পরিচিত ছাত্র ও যুবনেতা, বারবার নির্যাতিত ও নিপীড়িত নেতা হাফিজুর রহমান (বেল্টু)। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন চান।গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা বলেন, দেশ বর্তমানে এক কঠিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট উত্তরণে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। আর সে লক্ষ্য অর্জনে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে হলে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।তারা আরও বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাকে বিজয়ী করাই এখন দলীয় নেতাকর্মীদের প্রধান লক্ষ্য ও অঙ্গীকার।এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন মশিয়ার রহমান, মনোয়ার হোসেন, মন্টু, রাব্বি, আকমল, আসলামসহ ওয়ার্ড ও এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষও তাদের দৈনন্দিন সমস্যা, এলাকার উন্নয়নসংক্রান্ত নানা দাবি ও প্রত্যাশার কথা নেতাকর্মীদের কাছে তুলে ধরেন। নেতাকর্মীরা এসব সমস্যা সমাধানে দল ক্ষমতায় গেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এ ভোট চাওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মিল্টন হোসেন, যিনি পুরো কার্যক্রমটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এবং ভোটের দিন ঘনিয়ে আসা পর্যন্ত জেলা শহরসহ উপজেলার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনের মধ্য দিয়েই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com