1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

সাতক্ষীরায় সেনাবাহিনীর মারপিটে যুবক নিহত।

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ টাইম ভিউ

সাতক্ষীরা আশাশুনির কাকবাসিয়ায় মোটরসাইকেল চালক হেলমেট না থাকায় সেনাবাহিনীর মারপিটে নিহত।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি – সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যদের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকবাশিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার বাসিন্দা এবং মহিরউদ্দীন সানার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে ইসমাইল হোসেন তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়া কাকবাশিয়া বাজারের দিকে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা। এ সময় সেনাসদস্যরা তাদের মোটরসাইকেল থামিয়ে ইসমাইল হোসেনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দলটি সেখান থেকে চলে যায় বলে স্থানীয়দের দাবি।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এ ধরনের একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। পাশাপাশি তিনি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন বলেও জানান।ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com