1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

জীবনে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ টাইম ভিউ

জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর সদর ২ আসনের প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। রাজশাহীতে তিনিই সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে তিনি তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে তাঁর অবস্থান শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন।তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাঁকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছে। তাঁকে এবং তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শহীদ ওসমান হাদীর মতো তাঁকেও নির্বাচনী মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।আবেদনে সাঈদ নোমান জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।কার কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন -এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তাঁর ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com