1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ টাইম ভিউ

নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬

মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভা শেষে বাড়ি ফেরার পথে নসিমন দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি–ভাদুরিয়া সড়কের বিশাইনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ছয়জন আহত হয়।নিহত ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকার মৃত আসগার আলীর ছেলে মমতাজ আলী (৬৫)। দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আব্দুল মাজিদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মাজিদকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com