1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল। পূর্বধলায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুরের অভিযোগ, যুবদল নেতা আহত। নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত -১ । দৈনিক খবর সবরকম নেত্রকোনা – ৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পরাজয়ের আশঙ্কায় – মাইকেল রুবিন। সিটিজেনস অব হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলে ডিপিএইচইর চিঠি। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের বিশেষ সমন্বয় কমিটি গঠন।

পূর্বধলায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুরের অভিযোগ, যুবদল নেতা আহত।

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

পূর্বধলায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা আহত

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এ ঘটনা ঘটে।আহত মো. কামাল হোসেন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণডহর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহত কামাল হোসেন অভিযোগ করেন, বিকেলে তিনি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাশের খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের এক জামায়াত নেতার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালান।হামলাকারীরা পাইপ দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে ভর্তি করেন।তিনি আরও বলেন, হামলার সময় কার্যালয়ে থাকা অন্য নেতাকর্মীদের ওপরও হামলার চেষ্টা করা হয়। তবে তারা দ্রুত সরে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost