1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যান্ত্রিকতার মাঝে ও গরু দিয়ে হাল চাষ, ঐতিহ্য ধরে রেখেছেন কৃষক সাহাদুল।

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ টাইম ভিউ

যান্ত্রিকতার মাঝেও গরুর হালে চাষ, ঐতিহ্য ধরে রেখেছেন কৃষক সাহাদুল

মোফাজ্জল হোসেনঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

আধুনিক কৃষিযন্ত্রের ব্যাপক ব্যবহারের এই সময়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর হাল দিয়ে জমি চাষের দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। তবে সেই চিরচেনা দৃশ্য এখনো টিকে আছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামে। সেখানে গরুর হাল দিয়ে জমি চাষ করে ঐতিহ্য ধরে রেখেছেন কৃষক সাহাদুল ইসলাম।সম্প্রতি বরাতীপুর গ্রামের একটি কৃষিজমিতে দেখা যায়, দুইটি গরু দিয়ে হাল জুড়ে মনোযোগ দিয়ে জমি চাষ করছেন সাহাদুল ইসলাম।তিনি জানান, আধুনিক যন্ত্রপাতি থাকলেও অনেক ক্ষেত্রে গরুর হাল দিয়ে চাষ করলে জমির উর্বরতা বজায় থাকে এবং খরচও তুলনামূলক কম পড়ে। এছাড়া এতে গবাদিপশু পালনেও আগ্রহ বাড়ে।স্থানীয় কৃষকরা জানান, এলাকায় ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যবহার বেড়েছে ঠিকই, তবে কিছু কৃষক এখনো প্রথাগত পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন। এতে গ্রামীণ ঐতিহ্য যেমন সংরক্ষিত হচ্ছে, তেমনি পরিবেশবান্ধব কৃষি চর্চাও বজায় থাকছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, গরুর হাল দিয়ে জমি চাষ গ্রামবাংলার একটি প্রাচীন ও পরিবেশবান্ধব পদ্ধতি। এতে জমির মাটির স্বাভাবিক গঠন ঠিক থাকে এবং মাটির উর্বরতা রক্ষা পায়। তিনি আরও বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের পাশাপাশি ঐতিহ্যবাহী পদ্ধতির চর্চা অব্যাহত থাকলে কৃষি আরও টেকসই হবে এবং কৃষকদের উৎপাদন ব্যয়ও কিছুটা কমবে।বরাতীপুর গ্রামের মাঠে গরুর হাল দিয়ে জমি চাষের এই দৃশ্য যেন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com