হালিশহর গ্যাস লাইন বিস্ফোরণ “দগ্ধদের দেখতে হাসপাতালে জামায়াত নেতা নজরুল ইসলাম ও শামসুজ্জামান হেলালী”
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম ।
চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ মোট নয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এ সময় বাসায় অবস্থানরত তিন শিশুসহ মোট নয়জন দগ্ধ হন।পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।দগ্ধদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন শামসুজ্জামান হেলালী,যিনি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।চিকিৎসকরা জানান,দগ্ধদের মধ্যে কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com
Leave a Reply