1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ৪২ টাকা আত্মসাতের অভিযোগ।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ টাইম ভিউ

রাজশাহীতে প্রতারণা করে ৪২ লাখ টাকা আত্মসাৎ

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি

নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্রের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন।লিখিত বক্তব্যে মামুন জানান, তিনি প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দের মাধ্যমে ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার তাদের নিউজিল্যান্ডে উচ্চ বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেন। ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, বিমানের টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে গত ২০২৫ সালের ১৫ জুন প্রত্যেকের কাছ থেকে ১৪ লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা নেন তারা।তিনি আরও জানান, টাকা নেওয়ার পর অভিযুক্তরা ৮ জুলাই ২০২৫ তারিখে নিউজিল্যান্ডগামী ফ্লাইটের তারিখ নির্ধারণ করেন। ওইদিন সকালে তাদের হাতে বিমানের টিকিট তুলে দিয়ে বিকেলে ফ্লাইট রয়েছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে গিয়ে চেক-ইন কাউন্টারে কর্তৃপক্ষ টিকিটে সমস্যা রয়েছে এবং তা বৈধ নয় বলে জানায়। পরে যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হন যে টিকিটটি জাল।এ ঘটনার পরপরই ভুক্তভোগী মামুন, প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দ অভিযুক্ত ভুট্টু মৃধা ও হৃদয় মৃধার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি বলে দাবি করেন তারা। কিছুদিন পর অভিযুক্তদের সন্ধান পেয়ে টাকা ফেরত চাইলে তারা একাধিক তারিখ দিলেও শেষ পর্যন্ত টাকা ফেরত দেননি।এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২১ অক্টোবর মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, কষ্টার্জিত অর্থ হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার আবেদন জানান তারা।অভিযুক্ত ভুট্টু মৃধা টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, যে পরিমান টাকা নেওয়া হয়েছে তার বেশী টাকার স্ট্যাম্প করে দেওয়া হয়েছে। বিশেষ কোন কারণে তাদেরকে পাঠানো যায়নি। তিনি এ লাইনে নতুন না। তার মাধ্যমে অনেক মানুষ বিদেশে গেছে বলে জানান তিনি ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com