1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দৈনিক খবর সবরকম। সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন পিতা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫২ টাইম ভিউ

ঝিনাইদহে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন পিতা, এলাকায় চাঞ্চল্য

মোঃ:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে নিজের ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন আবু জাফর (৪৮) নামের এক ব্যক্তি। বুধবার (৪ মার্চ) ঝিনাইদহ নোটারি পাবলিক কার্যালয়ে এ সংক্রান্ত শপথনামা সম্পাদিত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।শপথনামা সূত্রে জানা যায়, আবু জাফর তার ছেলে মোঃ নাহিদ হাসান সবুজ (২৪)-এর সঙ্গে পারিবারিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করার ঘোষণা দেন। দলিলে উল্লেখ করা হয়, তার ছেলে দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং পারিবারিক সিদ্ধান্ত অমান্য করে চলছেন। বর্তমানে তিনি পিতার বাড়িতে বসবাস করেন না বলেও দলিলে উল্লেখ রয়েছে।আবু জাফর শপথনামায় দাবি করেন, ছেলের কর্মকাণ্ডের কারণে পরিবার সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ অবস্থায় তিনি বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। দলিলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, আজ থেকে তার ছেলে পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন না এবং তার সঙ্গে কোনো ধরনের পারিবারিক, সামাজিক বা আর্থিক সম্পর্ক থাকবে না।এছাড়া শপথনামায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে নাহিদ হাসান সবুজ কোনো বেআইনি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার পিতা বা পরিবারের অন্য কেউ বহন করবেন না। এ বিষয়ে সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তির নিজের বলে শপথ করেন তিনি।দলিলটি যথাযথ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত এবং ঝিনাইদহ নোটারি পাবলিক কর্তৃক সত্যায়িত হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি, স্বাক্ষর ও সিলমোহর সংযুক্ত রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, পারিবারিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করলেই সাধারণত এমন সিদ্ধান্ত দেখা যায়। সচেতন মহলের অনেকে বলছেন, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলে ভালো হতো।ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ একে ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিশ্লেষণ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com