1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দৈনিক খবর সবরকম। সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহে সার নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা বিক্রেতাদের মানববন্ধন।

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৮ টাইম ভিউ

সার নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে খুচরা বিক্রেতাদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মোঃ:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ, ৪ মার্চ ২০২৬: সার বিক্রয় সংক্রান্ত নীতিমালা সংশোধন ও সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে খুচরা বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা শাখা।ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খুচরা সার বিক্রেতারা অংশ নেন। তারা দাবি জানান, হঠাৎ করে সনদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত তাদের ব্যবসা পরিচালনার অনুমতি দিতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যে কৃষকের হাতে সার পৌঁছে দিয়ে আসছেন। বর্তমান সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সংগঠনের জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা তার বক্তব্যে বলেন, “সারা দেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা এই সিদ্ধান্তের কারণে পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন। দ্রুত সমাধান না হলে আমাদের বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হতে হবে।” সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, “খুচরা বিক্রেতাদের বাদ দিয়ে সার বিতরণ ব্যবস্থা সচল রাখা কঠিন হবে। এতে কৃষকরাই শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়বেন।”বক্তারা আরও অভিযোগ করেন, নীতিমালার কিছু জটিলতা ও অস্পষ্টতার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, বাস্তবতার আলোকে নীতিমালা সংশোধন করে নিবন্ধিত খুচরা বিক্রেতাদের স্বীকৃতি বহাল রাখতে হবে।মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে সার বিতরণ ব্যবস্থায় খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত রেখে কৃষিবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দেশের কৃষি খাতের স্বার্থে একটি স্থিতিশীল সমাধান নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com