1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

আ’লীগ নেতা জমির উদ্দিন বিএনপিতে যোগদানের প্রতিবাদে দরগাহপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ টাইম ভিউ

আ’লীগ নেতা জমির উদ্দীন বিএনপিতে যোগদানের প্রতিবাদে দরগাহপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দরগাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বিএনপিতে যোগদানের প্রতিবাদে ও তাকে দলে না নেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জি এম হাফিজুর রহমান হাফিজ,ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন,ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী,যুব দলের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,ইউনিয়ন বিএনপি সদস্য আবু তাহের,১নং ওয়ার্ড সভাপতি আঃ ছাত্তার গাজী,ইউঃ যুবদল সাবেক সহ সভাপতি আব্দার আলী,জি এম রাজমিনুর রহমান,জালাল হোসেন,শেখ আরিফুল ইসলাম। বক্তাগণ বলেন,জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করায়, নিজের ও আ’লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানী করেছিল। এছাড়া একাধিক অপরাধে অপরাধী,আঅত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের দুশমন, আওয়ামীলীগের দীর্ঘ কালের নেতা জমির উদ্দীনকে বিএনপিতে না নেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com